‘আর্ত মানবতার সেবায় ইউনিলিভার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে’

0

নিজস্ব প্রতিবেদক:: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইউনিলিভারর হেলথ কেয়ার সার্ভিস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন উদ্বোধন করেছেন।

শুক্রবার (১০ই মার্চ) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে দুইদিন ব্যাপী ”ইউনিলিভার কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস ২০১৭” চর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহরা, চান্দগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে। এটি একটি ইউনিলিভার প্রভাত কমিউনিটির উদ্যোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আবদুচ ছালাম। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরী ম্যানেজার মোঃ রহুল কুদ্দুস খান, ষ্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ ইদ্রিস। চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল এর সহ-সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম ।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ওলিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাপ্লাই চেইন ভিপি ও এইচ আর ম্যানেজার তানভিরা চৌধুরী, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ইফতেখারুল আহসান, কমার্শিয়াল ম্যানেজার শাহাদাত উল্লাহ, ওয়েল ফেয়ার এন্ড সার্ভিসেস ম্যানেজার সুরজিৎ বড়–য়া, মেডিকেল এডমিন অফিসার গাজী আবদুল মান্নান, ডাঃ মোহাম্মদ ইমাম সোবহানী, ইউনিলিভার এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি জনাব আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ আলম খান, ইউনিলিভারের উর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার নিয়োগ দিয়েছে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আরো সম্প্রসারণ করেছে। ইহা ছাড়াও সরকার কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলো আবার চালু করে দরিদ্র জনসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে সরকারের অঙ্গীকারের পাশাপাশি ইউনিলিভারের এ ধরণের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই এলাকার জনগণের মধ্যে স্বতষ্ফূর্ততা দেখে তিনি অভিভূত এবং অন্যান্য বেসরকারী সংস্থাগুলোকেও এরূপ সেবা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দরিদ্র মানুষের সেবা প্রদানের আহবান জানান।

ইউনিলিভার আর্ত মানবতার সেবায় সুদীর্ঘ এগার বছর যাবত এই অঞ্চলে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন, এটি একটি অনন্য দৃষ্টান্ত।” পাশাপাশি তিনি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য সেবা ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাসমূহ তুলে ধরেন এবং চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করার আশা ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা বৃদ্ধিকল্পে ইতিমধ্যে সরকার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরী ম্যানেজর রুহুল কুদ্দুস খান বলেন, আমরা শুধু ব্যবসায়িক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নই। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত রেখেছি। আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মেধা লালন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। ইউনিলিভার দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিমধ্যে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য, কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস।

দীর্ঘ ১১ বছর যাবত অত্র এলাকায় জেনারেল হেলথ চেক আপ, মা ও শিশুদের চিকিৎসা সেবা, রোগীদের রোগ নির্ণয় করা সহ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করে যাচ্ছে। তিনি ্এই কর্মসূচীতে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল এবং এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সেবা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য যে, উক্ত ক্যাম্পে হেলথ চেক আপ (৪০ বৎসরের উর্ধ্বে) এবং মা ও শিশু চিকিৎসা সেবা, চক্ষু রোগীদের চেকআপ করানো হচ্ছে এবং তাদেরকে রোগ সম্পর্কে সচেতন করা যাচ্ছে। ৩৫৬০ জন ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছে। কর্মসূচীতে বিনামূল্যে রোগ নির্ণয়ের সাধারণ পরীক্ষাগুলো করছে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, চক্ষু রোগ সংক্রান্ত পরীক্ষা করছেন লায়ন্স চক্ষু হাসপাতাল এবং মা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করছে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল। এ সময় তারা পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করছে। চর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এ কর্মসূচীতে সার্বিক সহযোগিতা প্রদান করছে। এ ধরণের সেবা কার্যক্রম বিগত বছরগুলোতে সাফল্যের সাথে পালিত হয়েছে। গত ১০ বছরে প্রায় ২৬০৬০ এর উর্ধ্বে রোগীকে উল্লেখিত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তৎমধ্যে প্রায় ১০০০ জন উর্ধ্বে রোগীর চোখের ছানি বিনামূল্যে অপারেশন করা হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.