আখতারুজ্জামান চৌধুরী  স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া কানু মাঝির হাট সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আমাদের ক্লাব আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী,সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম,আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন,আজাদ সিকদার ও ইউপি নারী সদস্য জান্নাতুল ফেরদৌস কলি প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান উদ্দিন জানান,টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার,রানার্স আপ দল ২৫ হাজার টাকার প্রাইজমানি পাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.