চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

0

সিটিনিউজবিডিঃ জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ। তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই তাঁর। কারণ রমজান মাস চলছে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন ‘যেহেতু রমজান মাস তাই নিজের জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই আমার। তবে সবার কাছে দোয়া চাই যেন স্বামী, সন্তান নিয়ে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি।’

চিত্রনায়িকা পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। এরপর অসংখ্য সুপারহিট ও ব্যবসা সফল সিনেমার নায়িকা হিসেবে দেখা গেছে পূর্ণিমাকে। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আসছে ঈদে ছোটপর্দায় অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিলো পূর্ণিমার। যে কোনো কারণে ঈদের কোনো নাটক বা টেলিছবিতে দেখা যাচ্ছে না তাকে। কোরবানির ঈদ নাটকে কাজ করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।  পূর্ণিমা বলেন, ‘ইচ্ছে আছে কোরবানির ঈদে কাজে ফেরার। তবে নাও হতে পারে। কারণ সবকিছুই নির্ভর করে সময়ের উপরে। যদি ব্যাটে-বলে সব মিলে যায় তাহলে অভিনয়ে ফেরা হতেও পারে।’

পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে তাঁর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র।

দেশের অনত্যম দর্শক নন্দিত এই অভিনেত্রীর জন্মদিনে অনেক শুভ কামনা।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.