বিনোদন : জাগ্গা জাসুস সিনেমার শেষ অংশের শুটিং করতে গিয়ে সিনেমার সেটে আহত হয়েছেন ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের বিপরীতে এখানে অভিনয় করেছন ক্যাটরিনা।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাগ্গা জাসুস সিনেমার শুটিং করতে গিয়ে পড়ে যান ক্যাটরিনা। এতে ঘাড়ে ব্যথা পান তিনি। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ক্যাটরিনার মুখপাত্র ভারতীয় মিডিয়ার কাছে জানিয়েছে, শুটিং সেটে আহত হওয়ায় ক্যাটরিনা জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন না। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কষ্টকর কাজ করতে নিষেধ করেছেন। তবে ক্যাটরিনা নিজেই আশা করছেন, শিগগিরই কাজে ফিরতে পারবেন। সামনে সালমানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার সেটের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাট। সূত্র-অনলাইন।
