বিনোদন : সম্প্রতি ইংল্যান্ডের একটি ফ্যাশন শোতে গিয়ে অপেশাদার ব্যবহার করার অভিযোগ ওঠে অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে। সে অভিযোগের ভিত্তিতেই ফ্যাশন শো এর উদ্যোক্তারা বিপাশা বসুকে ২৫ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা জরিমানা দাবি করেছে। তারা জানিয়েছে যে এই টাকা না দিলে বিপাশাকে আইনি সমস্যার সম্মুখীন হতে হবে।
বিপাশার দাবি, আয়োজকরা কথামতো সুযোগ-সুবিধে দিতে পারেননি। আয়োজকরা আবার প্রশ্ন তুলেছেন বিপাশার অপেশাদার আচরণ নিয়ে। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে লন্ডনে আরও কয়েকটা দিন কাটাতে চেয়েছিলেন বিপাশা। তাই হোটেল বুকিং আরও ক’টা দিন বাড়াতে বলেছিলেন।
ঝামেলাটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ্যে আসে যখন বিপাশা এক খোলা চিঠিতে নিজের বক্তব্য লেখেন। ওদিকে আয়োজকদের একজনও পাল্টা ফেসবুক পোস্ট লিখতে ছাড়েননি।
