খন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে মহনগর বিএনপির দোয়া মাহফিল

0

নিজস্ব প্রতিবেদক::বিএনপির সাবেক মহাসচিব এড. খন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, মরহুম খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক, তাঁর জীবনের শেষ সময়টুকু তিনি দেশ ও দলের জন্য ত্যাগ করে গিয়েছেন। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। এই মহান ব্যক্তির অভাব আজ বাংলাদেশ তথা বিএনপি বড় অনুভব করছে। দেশের এই ক্রান্তিকালে খন্দকার দেলোয়ার হোসেনের মত সাহসী ব্যক্তির বড় প্রয়োজন। ১/১১’র দুসময়ে বাংলাদেশের গণতন্ত্রকে যখন মঈনুদ্দীন ফখরুদ্দীন গংরা গলাটিফে হত্যা করে দুই নেত্রীকে মাইনাস করে ক্ষমতা দখলের যে চেষ্টা করেছিল সেদিন খন্দকার দেলোয়ার নিজের জীবন বাজী রেখে মঈনুদ্দীন ফখরুদ্দীনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের এদেশের মানুষকে সংঘটিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। সেদিন যদি মঈনুদ্দীন ফখরুদ্দীনরা সফল হত তাহলে বাংলাদেশের ইতিহাস আজ ভিন্নভাবে লেখা হত।

ডা. শাহাদাত হোসেন তাই তাঁর বক্তব্যে খন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা ও তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে সকলকে আগামীদের আন্দোলনের জন্য সকল ভেদাভেদ ভূলে গিয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এম.এ. আজিজ, মোহাম্মদ আলী, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, এসকান্দার মির্জা, আর.ইউ. চৌধুরী শাহীন, মোশারফ হোসেন দীপ্তি, ইয়াছিন চৌধুরী লিটন, সবুক্তগীন ছিদ্দিকী মুক্কি, সামশুল আলম, আনোয়ার হোসেন লিপু, সোহরাব কোম্পানী, মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, এইচ এম রাশেদ খান, মঞ্জুর রহমান চৌধুরী, মঞ্জুর আলম মঞ্জু, হাজী বেলাল হোসেন, হাজী হানিফ সওদাগর, জাহিদুল হাসান, মোঃ সালাহ উদ্দিন, এস.এম. জামাল উদ্দিন জসিম প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি বেগম রোজি কবির ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেনের রোগ মুক্তি কামনা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.