আনোয়ারা প্রতিনিধি::বেশ হাসি-খুশি আর প্রাণোচ্ছল যুবক এরশাদুল ইসলাম (২৬) আজ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। মাত্র ১০-১২ লাখ টাকা হলেই তাঁকে বাঁচানো যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ইতিমধ্যে ভারতের চেন্নাইয়ে ভেলোর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে এরশাদের পরিবার অনেকটাই নি:স্ব হয়ে পড়েছে। আর তাই তাঁকে বাঁচাতে আকুতি পরিবার-পরিজনসহ তাঁর বন্ধুমহলের।
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের দরিদ্র আবদু সামাদের পুত্র এরশাদ। বন্ধু-বান্ধবসহ সবাইকে নিয়ে হৈহুল্লোড়ে মেতে থাকা এ এরশাদ পরিবারের আর্থিক খরচ মেটাতে কাজ নেন উপজেলার কেইপিজেডের একটি জুতা তৈরীর কারখানায়। তারপরও অভাবের সংসারের এ এরশাদের চেহারায় কখনো অভাবের চাপ ছিলোনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শরীরের পায়ুপথে দানা বেঁেধছে দুরারোগ্য ক্যান্সার।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে ভেলোরে চিকিৎসা নিচ্ছেন এরশাদ। তবে, ইতিমধ্যে তাঁর খরচ মেটাতে গিয়ে পরিবার অনেকটাই পথে নেমেছে। চিকিৎসকেরাও জানিয়েছেন ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করতে পারলে এরশাদ আরোগ্য লাভ করতে পারেন। তবে, এ সাধ্য নেই এরশাদের পরিবারের।
এরশাদকে বাঁচাতে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিত্তবানেরা এগিয়ে এসেছেন। তবে, তাতে পুরো টাকা উঠে আসার সম্ভাবনা কম। তাই সমাজের বিত্ত ও চিত্তবান ব্যক্তিদের কাছে এরশাদ বাঁচার আকুতি জানিয়ে আর্থিক সহায়তা চেয়েছেন। এরশাদকে সহায়তার জন্য বিকাশ করা যাবে এই নম্বরে (পারসনাল নম্বর ০১৮১২-৬০২১৩৫, মাহফুজ)
