আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় বটতলী ইউনিয়ন গাউছিয়া কমিটির কর্মী সম্মেলনে বক্তারা বলেছেন,বাংলাদেশসহ বহির্বিশ্বে হুজুর গাউছে পাক (রা.) এর রেখে যাওয়া আকিদা ও আদর্শ প্রচারে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে গাউছিয়া কমিটির সৈনিকেরা। মানব জাতির হেদায়েতের জন্য ত্বরিকত চর্চা অপরিহার্য। ত্বরিকত চর্চার মাধ্যমে অন্তরের কুমন্ত্রণা দূর হয়। দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার ও প্রতিষ্ঠান গড়ে তোলাসহ মিল্লাত মাজহাবের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে গাউছিয়া কমিটি।
গত বুধবার রাতে শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফে অনুষ্ঠিত কর্মী সম্মেলন ও মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস,শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। গাউছিয়া কমিটি বাংলাদেশ বটতলী ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আবু তালেব ফকিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার।
এতে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ কমর উদ্দিন সবুর,সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার,বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলার সভাপতি হাসানুর রশিদ রিপন,সাধারণ সম্পাদক আহমদ কবির,মোহছেন আউলিয়া দরবার শরীফের মোতোয়াল্লী ফজলুল করিম। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন। মাহফিলে তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুফাচ্ছির আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আলকাদেরী,মাওলানা এনাম রেজা কাদেরী,মাওলানা সোলায়মান আলী রজভী,শায়ের মাওলানা এনামুল হক এনাম প্রমুখ। সম্মেলনে সৈয়দ আবু তালেব ফকিরকে সভাপতি,আবুল কাসেমকে সাধারণ সম্পাদক ও মো.সোলায়মানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
