শাশুড়ির জন্য অ্যাপার্টমেন্ট কিনলেন সাইফ

0

বিনোদন : তৃতীয়বার বাবা হয়েছেন ছোট নবাব সাইফ আলি খান। বলিউডে জোর খবর যে, সাইফ নাকি মুম্বাইয়ের খার অঞ্চলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ২৫ কোটি অর্থমূল্যের সেই অ্যাপার্টমেন্ট কিন্তু বেগমজান কারিনা বা ছেলে তৈমুরের জন্য নয়। গুজব উঠছে, বিশেষ কারোর জন্য কেনা হয়েছে সেই অ্যাপার্টমেন্টটি।

তিনি হলেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী ববিতা। সম্পর্কে সাইফ আলি খানের শ্বাশুড়ি। এতোদিন একটি ছোট বাড়িতে থাকতেন তিনি। তাই মেয়ে কারিনা ও জামাই সাইফ তাঁকে এই চার বেডরুমের ফারনিশড ফ্ল্যাটটি উপহার দেন।

প্রসঙ্গত, কারিশ্মা কাপূরের বাড়ি, ববিতার এই নতুন অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়ার দূরত্বে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.