এবার বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-অক্ষয়

0

বিনোদন : এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার ও শাহরুখ খান। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ আগস্ট বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অক্ষয় কুমার ও ভূমি পেনেকার অভিনীত সিনেমা টয়লেট-এক প্রেম কথা, শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা দ্য রিং।

শাহরুখ খান অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ অনেক আগেই নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে অক্ষয় অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ মঙ্গলবার (২৮ মার্চ) জানানো হয়। যদিও সিনেমাটি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১১ আগস্ট করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হবেন অক্ষয় ও শাহরুখ। এর আগে ২০১২ সালে শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ও অক্ষয় কুমারের ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.