স্বাধীনতার মূলনীতিকে ধবংস করতে মরিয়া একাত্তরের পরাজিত শক্তি

0

নিজস্ব প্রতিবেদক::১৮নং বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ওয়ার্ড কার্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বাঙালির স্বাধীনতার মূলনীতিকে ধবংস করতে আবারও মরিয়া হয়ে উঠেছে একাত্তরের পরাজিত শক্তি। এবার তারা আবির্ভূত হয়েছে জঙ্গিরূপে। তারা সারাদেশে একের পর এক তা-ব চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে ৭১-এর মতো আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সারাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এ ধরনের অপশক্তিকে পরাজিত করতে হবে।

ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশীদের সভাপতিত্বে ও মো. শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক ও আওয়ামীলীগ নেতা সৈয়দ ছগির আহমেদ, আবদুল মান্নান, মো. ইলিয়াছ, সৈয়দ কুতুব উদ্দিন, মো. সেকান্দর, মো. এয়াকুব, বক্তব্য রাখেন মো. হারুন, মো. শওকত, মনির, মনছুর, সাইফু, মো. ফারুক, মো. মানিক, রানা, নাঈম রনি, মো. জনি, মো. বখতিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.