চমক নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

0

বিনোদন : আগামী বৈশাখে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার হাজির হচ্ছেন নতুন চমক। তিনি তার ভক্তদের জন্য নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন। গানটির শিরোনাম ‘কষ্টবাসর’। গানটির কথা লিখেছেন গীতকবি মিজানুর রহমান সামি এবং সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, ‘গানের কথা ও সুর-সংগীতে নতুনত্ব রয়েছে। সবমিলিয়ে ‘কষ্টবাসর’ গানটি বৈশাখে ভিন্নমাত্রা যোগ করবে মনে করি।

বাপ্পা মজুমদারের সঙ্গে ‘কষ্টবাসর’ শিরোনামের গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ফারিয়া প্রমি। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল। গেল জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হয়।

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাপ্পা মজুমদার ও ফারিয়া প্রমি। গানটি ইউটিনসের ব্যানারে আসছে বৈশাখে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.