নিজস্ব প্রতিবেদক::কুয়েত ফান্ডের সহায়তায় তৃতীয় কর্নফুলী সেতু নির্মান প্রকল্পের আওতায় ৮কি.মি. সংযোগ সড়ক ৪ লেনে উন্নীত করনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) তৃতীয় কর্নফুলী সেতু এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন কর্নফুলী নদীর উপর তৃতীয় সেতু নির্মানের মাধ্যমে জাতির বহু প্রতীক্ষিত আকাঙ্খা পূরন হয়েছে। কারণ কালুরঘাট রেল-সেতু এবং শাহ আমানত শাহ- সেতু দক্ষিন চট্টগ্রামমূখী বিপুল সংখ্যক যানবাহন চলাচলের জন্য যথেষ্ট ছিল না ।
এছাড়া সেতুটির মনোমুগ্ধকর আলোক সজ্জার কারনে রাত্রিকালীন সময়ে এটি চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান সমূহের মধ্যে পরিগণিত হয়। নব উদ্বোধনকৃত ৮ কি.মি. সড়কে যোগাযোগের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে।
সড়কটি বহদ্দারহাট ইন্টারসেকশন হতে কর্নফুলী সেতুর উত্তর প্রান্তের এপ্রোচ পর্যন্ত সড়ক ৫ কি.মি. এবং সেতুর দক্ষিন এপ্রোচ থেকে ত্রিমোহনী পর্যন্ত সড়ক ৩ কি.মি. ৪ টি ব্রীজ, ৮ টি কালভার্ট এবং ২টি আন্ডার পাস নির্মান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিন, সিডি এ চেয়ারম্যান আবদুস ছালাম উপস্থিত ছিলেন।
