নিলুফার কায়সারের কবরে পুষ্পস্তবক অর্পণ

0

সিটিনিউজবিডি ডেস্ক :  বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভানেত্রী মরহুমা নিলুফার কায়সার এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুর রহমান মনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিন দাশ রাহুল, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা শওকত মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসান, খোরশেদুল আলম ইমতিয়াজ, অভিষেক দে সজল, আনোয়ার হোসেন, সালেহিনুরুজ্জামান চৌধুরী তানভীর, বাবলা দাশ, সুব্রত বিশ্বাস, জিয়াউল হক হৃদয়, সালাউদ্দিন লাভলু, পিকু দাশ, খোরশেদুল ইসলাম, দেবু দাশ, মহিউদ্দিন শিহাব, জাহেদুর রহমান, দেলোয়ার হোসেন, ফরহাদুল ইসলাম, মারোয়ার সাঈদ, রবিউল হোসেন, প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.