চন্দনাইশে ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন করমেলা সম্পন্ন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন করমেলার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার(৬ এপ্রিল) সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম সম্মুখে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. এস এম মোস্তফা কামাল, কানুনগো শোকহরণ চাকমা, প্রধান সহকারী দয়াল কান্তি মিত্র, নাজির মো. মফিজুর রহমান চৌধুরী, অফিস সহকারী মো. রেজাউল করিম, সার্ভেয়ার যথাক্রমে আলী আহমেদ, কবির আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী মেলায় ২ লক্ষ ২৪ হাজার ৮শ ৪৩ টাকা ভূমি উন্নয়ন কর, ৪৯ হাজার ৪শ ৫০ টাকা খতিয়ান ফি, ১৬শ টাকা খতিয়ান বাবদ রাজস্ব আদায় হয়। এছাড়াও ৩টি মিছ মামলা নিষ্পত্তি করা হয় এবং ৪৩টি নামজারী মামলা রুজু করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.