মুক্তির আগেই দুইশো কোটি রুপি আয়

0

বিনোদন : রোজার ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। ধারণা করা হচ্ছে, কবির খান পরিচালিত ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এর আঁচ পাওয়া গেলো, মুক্তির আগেই ২০০ কোটি রূপি আয় করায়।

‘টিউবলাইট’ নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি। তবে এটি ভারত ও চীনের প্রদর্শন স্বত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি রুপির বেশি মূল্যে।

এর আগে মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে ‘টিউবলাইট’-এর প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিও। এবার চীনে সিনেমাটির প্রদর্শন স্বত্ব ৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। দুই দেশের প্রদর্শন স্বত্ব মিলে মোট ২০৭ কোটি রুপি আয় করেছেন প্রযোজক।

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নিয়ে তৈরি করা হয়েছে ‘টিউবলাইট’। সালমান খানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ২৫ জুন মুক্তি পাবে ছবিটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.