সার্দান ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান

0

নিজস্ব প্রতিবেদক::বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সার্দান ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৭ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান। সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নাটক, মুখাভিনয় ও শর্ট ফিল্মসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ড. ইসরাত জাহান বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতিমনা হওয়া প্রয়োজন। বাংলাদেশ সংস্কৃতির আধার। তাই সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র সম্পর্কে আমাদের জ্ঞাত থাকা উচিত। দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিকে লালন করে সংস্কৃতির সঠিক পরিচর্যা করতে হবে। সংস্কৃতির সঠিক পরিচর্যাও দেশপ্রেমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রফেসর ড.শরীফুজ্জামান বলেন, “ ইঞ্জিনিয়ারিং পড়ার পশাপাশি আমাদের শিক্ষার্থীদের উচিৎ দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য হৃদয়ে ধারণ করা। পড়াশুনার সাথে সংস্কৃতির কোন বিরোধ নেই বরং দুটোই বিষয় ওতপ্রোতভাবে জড়িত”। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.