সিটিনিউজবিডিঃ বলিউডে আইটেম গানের বিষয়টি নতুন নয়। বলিউডে সিনেমা হবে আর আইটেম গান থাকবে না! তা কি হয়? না। মোটেও না। তাই প্রতিটি সিনেমাতেই রাখা হচ্ছে চমকে দেয়ার মতো আইটেম গান।
ইতোমধ্যে আইটেম গানে অভিনয় করে বলিউড মাত করেছেন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মল্লিকা, দীপিকা। তবে এবার এই আইটেম গানে ঝড় তুলেছেন কারিনা কাপুর। ক’দিন আগে ‘ব্রাদার্স’ সিনেমায় কারিনা কাপুর অভিনীত ‘মেরা নাম মেরি’ আইটেম গানের টিজার প্রকাশিত হয়। এতেই পুরো বলিউডে শুরু হয় নতুন এক উন্মাদনা।
তবে এবার কারিনার সেই উন্মদাকে পিছনে ফেলে রীতি মতো আইটেম গানে বলিউডকে মাতোয়ারা করে দিয়েছেন সোনাক্ষি সিনহা। সম্প্রতি সোনাক্ষী সিনহা অভিনীত একটি আইটেম গানের টিজার প্রকাশ হয়েছে। টিজারটিতে দেখা গেছে অভিষেক বচ্চন, ঋষি কাপুর ও আসিন অভিনীত অল ইজ় ওয়েল সিনেমায় ‘নাচ ফারাটে’ নামক আইটেম ডান্স করেছেন সোনাক্ষী।
টিজারেই সোনাক্ষীর ঝটকায় কাবু ৬ লাখের বেশি দর্শক। ১৬ জুলাই পুরো গানটি রিলিজ় হওয়ার পর কী পরিমাণ সাড়া ফেলবে, আন্দাজ করা যায় এখন থেকেই। বলিউডে ২১ আগস্ট মুক্তি পাবে অল ইজ় ওয়েল সিনেমাটি।
