আনোয়ারায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের মাজার মোড়ে বুধবার (১৯ এপ্রিল)সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। গত রবিবার গভীর রাতে পাগল এ যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পাগল এক যুবক এসে অবস্থান নেয়। বুধবার সকালে রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, লাশটির কোথাও আঘাতের চিহ্ন নেই। এখনো পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের পর আঞ্জুমানে মুফিদুল ইসলামকে লাশটি হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.