নায়িকাকে পেতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন বিক্রম ভাট

0

বিনোদন : সুস্মিতা সেনকে ভালবেসে ‘পথ হারিয়েছিলেন’ চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাট। তিনি নিজেই এসব গোপন কথা স্বীকার করেছেন।

সম্প্রতি পরিচালক বিক্রম ভাট জানিয়েছেন, সুস্মিতাকে ভালবেসেছিলেন তিনি। তাকে পেতে তিনি তাঁর স্ত্রীকে ‘ঠকাতে’ও দু’বার ভাবেননি। সুস্মিতার সঙ্গে সম্পর্কের জেরে ভেঙেছিল তার বিয়ে। তিনি প্রতারণা করেছিলেন স্ত্রী অদিতির সঙ্গে। এমনকী সন্তানকেও অবহেলা করেছিলেন। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে এভাবে তছনছ করেছিলেন, সে সম্পর্কও টেকেনি। সুস্মিতার বয়ফ্রেন্ড হয়ে থাকতে থাকতে একদিন সাবেক খেতাব পেয়ে গিয়েছিলেন।

এক সময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বিক্রম। তবে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণে নয়। সেই ইচ্ছে হয়েছিল নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে। যদিও হতাশার সে পথ থেকে তিনি নিজেকে সরিয়ে আনতে পেরেছিলেন। এসব কথা ভারতীয় একটি ওয়েবসাইটের সাক্ষাৎকারে জানিয়েছেন বিক্রম।

সম্প্রতি বিক্রমের লেখা উপন্যাস ‘আ হ্যান্ডেল অব সানশাইন’ প্রকাশিত হয়েছে। উপন্যাস লেখার জন্য ব্যক্তিগত জীবন থেকে নিয়েই লিখেছেন তিনি। তবে সেখানে সুস্মিতা সেন সম্পর্কে সরাসরি কোনও ঘটনার উল্লেখ নেই। খবর হিন্দুস্তান টাইমস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.