নিজস্ব প্রতিবেদক:: ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় রজনী পবিত্র শব-ই-বরাতকে ঘিরে নগর পুলিশ নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (১১ মে) উদযাপিত হবে পবিত্র শবে বরাত।
পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ঢখঠওওও/৭৮) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে চট্টগ্রাম মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান আগামী ১১ মে সন্ধ্যা ৬ টা হতে ১২ মে ভোর ৬ টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।
নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
