সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (১০ মে)  সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, মোঃ সোহেল খান(২৬) সকাল সোয়া ১০ টার দিকে রাস্ত পার হওয়ার সময় ঢাকামূখী দ্রুতগামী ট্রাক ( চট্টমেট্রো ট-০২-০৬১০) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত সোহেল সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। সোহেল শীতলপুরস্হ আবুল খায়ের স্টিল মিলের স্কেলেভেটর চালক বলে জানান তার ছোট ভাই রুবেল খান। নিহত সোহেল পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সেহাংগল গ্রামের মোঃ শাহ আলম খানের পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আশিক ঘটনাস্হল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি ছালেহ্ আহাম্মদ পাঠান।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.