বাহুবলি-থ্রি তৈরীর কথা ভাবছেন নির্মাতারা

0

বিনোদন : গত ২৮ এপ্রিল মুক্তি পায় বাহুবলি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা বাবাহুবলি-টু। । মুক্তির পর এখন পর্যন্ত ১২০০ কোটি রুপির উপরে আয় করেছে এটি। তৈরি করছে নতুন রেকর্ড।

এদিকে বাহুবলি-টু মুক্তির পর এ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা নির্মাণ হবে না বলে জানিয়েছিলেন নির্মাতারা। তবে ভালো গল্প পেলে সম্ভাবনা রয়েছে তাও উল্লেখ করেছেন তারা। শোনা যাচ্ছে, এবার বাহুবলি-থ্রি নির্মাণের কথা ভাবছে এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এস এস রাজামৌলি ও তার প্রযোজক শবু ইয়ারলাগাড়া প্রথমবারের মতো তৃতীয় সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনা করছেন। রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্রপ্রসাদকে সম্ভাব্য প্লট নিয়ে ভাবতে বলা হয়েছে। এদিকে বাহুবলি প্রযোজক শবু ইয়ারলাগাড়া ও করন জোহর ফের রাজামৌলির সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে সূত্রটি বলেন, ‘রাজামৌলি অঢেল টাকা পেয়ে পটে যাবেন এমন ব্যক্তি নন। কিন্তু তার সঙ্গে করন জোহর ও শবুর আত্মিক বন্ধন তৈরি হয়েছে। এখন তিনি বাহুবলি-থ্রি সিনেমার জন্য রাজি হবে যদি এ দুই প্রযোজক সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.