পেশাগত দক্ষতার পাশাপাশি কাজে আন্তরিকতা প্রকাশ করতে হবে: সিটি মেয়র

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। দিনের পর দিন বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে চলছে।এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগন সহ সকল স্তরের কর্মকর্তাগনকে কাজে আন্তরিকতা প্রকাশ করতে হবে।
সোমবার (১৪ মে) সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ডিজাস্টার ম্যানেজমেন্টের এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,১০৯০ নাম্বারে ফোন করে প্রতিদিন আবহাওয়া বার্তা জেনে নিন। দুুর্যোগের সময় নিয়মিত রেডিও শুনুন। বিপদ সংকেত ঘোষনার সাথে সাথে সবার আগে গর্ভবতী মা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ স্থানে নিয়ে যান। গৃহপালিত পশুপাখি আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। মূল্যবান জিনিসপত্র মাটিতে পুতে চিহ্ন দিয়ে রাখুন এবং চিড়া ও গুড় সঙ্গে রাখুন। নতুন ভবন তৈরির বিষয়ে শতভাগ বিল্ডিংকোড মেনে চলার পরামর্শ দেন মেয়র।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব রহিমা আক্তার সভাপতির বক্তৃতায় বলেন, দুর্যোগ এর পূর্বপ্রস্তুতি জনগনকে জানানো জরুরী এবং তা সহজ সরল ভাষায় হওয়া প্রয়োজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.