বাকলিয়ায় দেয়ালচাপায় নিহত ১

0

সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় দেয়ালচাপায় এরশাদ মিয়া (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা জানান, বাকলিয়ার নূর হোসেন চেয়ারম্যানের বালুর মাঠে দেয়ালচাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এরশাদ স্থানীয় চুন্নু মিয়ার ছেলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.