অপহরণের দশ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ

0

সিটিনিউজবিডি:- অপহরণের দশ ঘণ্টা পর নগরীর টাইগার পাস এলাকা থেকে এক ব্যবসায়ীকে মঙ্গলবার রাত দুইটার দিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তবে অপহরণকারীদের কেউ ধরা পড়েনি। তাকে নগরীর নয়া বাজার থেকে খুলশী যাওয়ার পথে সকাল দশটার দিকে অপহরণ করা হয়েছিল। ঘটনার বিবরণে নগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভীর আরাফাত আজাদীকে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে অফিসে যাবার পথে সৈয়দ শওকতুল ইসলাম(৪০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। সন্ধ্যা ৬ টার দিকে শওকতুলের মোবাইল থেকে তার ভাগ্নে আবরারের কাছে ফোন করে অপহরণের বিষয়টি জানায় দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে অপহরণকারীরা পুনরায় ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানানো হয়। পরে গোয়েন্দা পুলিশ টাইগারপাস এলাকা থেকে তাকে উদ্ধার করলেও অপহরণকারীদের আটকে ব্যর্থ হয়।

সিএমপির অপর একটি সূত্র জানিয়েছে, নগর গোয়েন্দা পুলিশের পরিকল্পনামত শওকতুলের ভাগ্নে আবরার টাকা নেয়ার জন্য অপহরণকারীদের টাইগারপাস আসতে বলেন। রাত ২টার দিকে চার অপহরণকারী শওকতুলকে নিয়ে টাইগারপাস আমবাগান এলাকায় আসে। তবে আবরারের সাথে যে গোয়েন্দা শাখার সদস্যরা আছেন, তা অপহরণকারীরা টের পেয়ে যায়। তড়িঘড়ি তারা শওকতুলকে সেখানে ফেলে পালিয়ে যায়। অভিযান টীমের সদস্যরা অপহরণকারীদের ধরতে চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.