সাদার্নে এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ

0

সিটিনিউজ ডেস্ক::সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এমবিএ সামার সেমিস্টার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।
সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম আব্দুল মোক্তাদীরের সভাপতিত্বে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান ড. ইসরাত জাহান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, হতাশ হবেনা, জীবনের উন্নতি করতে হলে পরিশ্রম ও অধ্যাবসায় করতে হবে। পড়াশুনার পাশাপাশি ইউনিভার্সিটির নিয়ম কানুন মেনে যদি সময়ের সঠিক ব্যবহার করেন তাহলে সফলতা আসবেই। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রিটার জন্য সাদার্নকে বেছে নেওয়ায় আপনারাদের স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যাশিত ফলাফল করে স্ব স্ব ক্ষেত্রে নিজেকে আরও এগিয়ে নেবেন। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ব্যাপারে সাদার্ন সবসময় বদ্ধ পরিকর। ইতোমধ্যে সাদার্ন থেকে ডিগ্রি নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসিন হয়েছে অনেক শিক্ষার্থী। এটা শুধু সাদার্নের অর্জন নয় বরং তা পুরো দেশের জন্য গৌরবের। শিক্ষার্থীরাই আমাদের প্রেরণা এবং তাদের নিয়ে আমাদের স্বপ্ন ও পথ চলা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.