চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে নগরীর মানুষ দুর্ভোগে

0

চট্টগ্রাম অফিস :  চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে নগরীর মানুষ দুর্ভোগে পড়েছে । মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। অফিস ও বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ার পাশাপাশি বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

শনিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে  জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি ফারজানা সুলতানা।মানুষ দূভোগ

এদিকে টানা বর্ষণে নগরীর প্লাবিত এলাকার মধ্যে নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, মোগলটুলি, পাঁচলাইশ, মুরাদপুর, ষোলশহর, চকবাজার, কাপাসগোলা, চাক্তাই, বাকলিয়া, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী এলাকা পানিতে তলিয়ে যায়।

আগ্রাবাদ এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, ‘সড়কে পানি উঠায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। ভ্যান গাড়ি নিয়ে মানুষ রাস্তায় চলাচল করছে।’

এছাড়া জলাবদ্ধতার কারণে নগরীর সড়কে যানবাহন কম। রিকশা ও অটো রিকশায় আদায় করা হচ্ছে দু-তিন গুণ বেশি ভাড়া।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.