পবিত্র ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

0

বিনোদন : পবিত্র ওমরাহ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আসছে শুক্রবার রাতের ফ্লাইতে মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

ওমরাহ হজে যাওয়ার বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন নায়ক কাঞ্চন নিজেই। ইলিয়াস কাঞ্চন বলেন, ওমরাহ পালনের জন্য নিয়ত করেছি। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই হজযাত্রা পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।

হজপালন শেষে ঈদের টিক দুদিন আগে দেশে ফেরার কথা। সম্প্রতি ইলিয়াস কাঞ্চন শেষ করলেন ‘ক্রাইম টাইম’ নাটকের শুটিং। নাটকে কাঞ্চনের সঙ্গে দেখা যাবে রোজিনা, চম্পা প্রমুখ। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.