জাহেদুল হক : আনোয়ারায় তুচ্ছ ঘটনার জের ধরে ভাশুরের ছুরিকাঘাতে শেলী আকতার (২৪) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৮ জুন) সাড়ে ১১ টায় উপজেলার জুঁইদণ্ডী গ্রামের জহুর সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিকটিম শেলী আকতারের স্বামী জাকারিয়ার সাথে ঘরের বেড়ার সীমানা নিয়ে তার বড় ভাই জাগির আহমদের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির পর জাকারিয়া ঘর থেকে বের হলে তার স্ত্রীকে একা পেয়ে মামা বেলাল ও বড় ভাই জাগির উপর্যুপরি মারধর ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে।
ঘটনার পর স্থানীয়রা আহত শেলীকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে আনোয়ারা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলার প্রস্তুতির চলছে বলে ভিকটিমের স্বামী জাকারিয়া জানিয়েছেন।
