ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র

0

সিটিনিউজবিডি : ফেসবুকে সংসদ বিরোধী পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র। পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নোটিশ করেছে ভারতীয় পার্লামেন্টের প্রিভিলেজ কমিটি।

ফেসবুকে  রবার্ট লেখেন, ‘যে যারা দেশ চালাচ্ছেন সেই নেতাদের দেখে তার দুঃখ হয়।’  তিনি আরও লেখেন যে, ‘দেশবাসীকে বোকা বানানো হচ্ছে। রোজ ভন্ডুল হয়ে যাচ্ছে অধিবেশন।’ এর জেরে রবার্ট ভদ্রের বঢরার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনেন  বিজেপির একজন বিধায়ক। আর প্রস্তাব প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেন স্পিকার। বৃহস্পতিবার এই নিয়ে সংসদে ঝড় তোলেন শাসক দলের কয়েকজন সাংসদ। খবর জি-নিউজ এর।

নিজের পোস্টের পক্ষে রবার্ট ভদ্র বলেন, ‘গণতান্ত্রিক ভারতে এই ধরণের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনও কিছুই লুকানোর নেই। যতদিন না ওরা আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করবে, ততদিন এই লড়াই চলবে।’

প্রসঙ্গত কয়েকদিন ধরেই বিরোধীদের বিক্ষোভের জেরে অচল সংসদের সমস্ত কাজ। লোলিত মোদি কান্ডে যোগ নিয়ে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের ইস্তফার দাবি থেকে এক চুল সরতে নারাজ বিরোধীরা। অন্যদিকে, বিতর্ক সত্ত্বেও সুষমার পাশেই সব শক্তি নিয়ে অনড় সরকার পক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.