চট্টগ্রামে সাকা’র মামলার সাক্ষী সুজিত মহাজন মারা গেছেন

0

সিটিনিউজবিডি  :   সুজিত মহাজন (৬২)  দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।

সুজিত মহাজন সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর  মানবতাবিরোধী ‍অপরাধ মামলার সাক্ষী ছিলেন ।

সাবেক এ ইউপি সদস্য চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ৬৯ নম্বর পাড়ার বাসিন্দা। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ও ভাইকে হত্যা করা হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর পাহাড়তলীর ইউপি সদস্য সুজন মল্লিক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.