ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণী নিহত হয়েছেন। তার নাম আয়েশা (২০)।

আজ শনিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে নগরীর পাহাড়তলী শেড থেকে ট্রেনের একটি  ইঞ্জিন ষ্টেশনের দিকে আসার সময় দেওয়ানহাট এলাকায় দিয়ে রেল লাইন পার হতে গিয়ে আয়শা নামে এক তরুণী ইঞ্জিনের নীচে কাটা পড়ে। এতে তার শরীর দ্বি খণ্ডিত হয়ে যায়।রেল পুলিশ তার লাশ উদ্ধার করে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

নিহত আয়শার গ্রামের বাড়ী রাঙ্গামাটির লংগদু এলাকায়। পিতার নাম ইদ্রিস মিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.