সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডে সড়ক পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। উপজেলার বার আউলিয়ায় মিনি ট্রাক ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ জনের মধ্যে রাসেল (২২) নামে একজন মারা গেছে।
সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির। নিহত রাসেল ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাহার উদ্দিনের ছেলে।
উল্লেখ্য যে, দুপুর তিনটার সময় ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে মিনি ট্রাকে করে বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে ফেনী থেকে চট্টগ্রামে এসে ডিজে পার্টির প্রায় ১৪ জন কিশোর সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় পতিত হয়। আহতবস্হায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাতে রাসেল নামের একজনের মৃত্যু হয়।
এদিকে বিকাল ৪ টার সময় ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় ফাহিম ( ১৩) নামের এক কিশোর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭ টার সময় তার মৃত্যু হয়। নিহত ফাহিম ছোট কুমিরা এলাকার মোহাম্মদ আজম।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.