রাউজানের উপজেলা চেয়ারম্যানের সাথে অবশেষে সমঝোতা

0

সিটিনিউজ ডেস্ক :  গত ২৪ জুন শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে উত্তর জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সাথে ইন্টার্নী চিকিৎসকের যে অনাকাংখিত ঘটনা ঘটে তা নিরসনে আজ শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ও বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরীর উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষের সাথে আলোচনার পর ভুল বুঝাবুঝির অবসান ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকায় যে প্রচার প্রচারনা হয় তার সাথে ইন্টার্নী চিকিৎসকরা কোন ভাবেই সম্পৃক্ত নয় এবং এতে যদি এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সামাজিক মর্যাদা ও সম্মানহানী ঘটে তাতে সকলে সমভাবে ব্যথিত।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন চমেক ছাত্রলীগের সভাপতি ডা. তারিফুল ইসলাম রাতিন, চমেক ছাত্র সংসদের ভিপি ডা. আরমান উল্লাহ চৌধুরী, আই.ডি.এ এর আহবায়ক ডা. রিয়াজ উদ্দিন মিতুল ও সদস্য সচিব ডা. গোলাম দস্তগীর প্রিন্স।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.