সিটিনিউজ ডেস্ক : সাবেক মন্ত্রী, জননেতা ও মহান মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১ জুলাই শনিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মরহুম জহুর আহমদ চৌধুরী কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মেয়র বলেন, ত্যাগী ও পরিক্ষিত নেতাদের জীবন অনুসরন করে বর্তমান ও আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সাবেক মন্ত্রীর কবর জেয়ারতের সময় মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাবেক কাউন্সিলর মো. শহিদুল আলম, শ্রমিক নেতা শফি বাঙালি, কোতোয়ালী থানা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আহমদ ছোবহান ও যুবলীগ নেতা ফরিদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
