চিকুনগুনিয়া জ্বরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগরভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২ টা থেকে “ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরে আতঙ্কিত না হয়ে- সচেতন হোন”এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর,।

চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ক সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর ডা. প্রদীপ কুমার দত্ত, প্রফেসর ডা. অশোক কুমার দত্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডা. হাসিনা নাজরিন।

অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা করেন ডা. প্রীতি বড়ুয়া, ডা. আশীষ মুখার্জী, ডা. সুশান্ত বড়–য়া এবং সাংবাদিকদের পক্ষ থেকে এম এ হোছাইন। সেমিনারের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর ভাইরাস জনিত একটি জ্বর। যা এডিস মশার কারণে ছড়ায়। সাধারণ চিকিৎসার মাধ্যমে এ জ্বর সেরে যায়। তিনি এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে এ ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রামে এ ভাইরাস জ্বরের তেমন কোন লক্ষণ নেই। তা সর্ত্তেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর থেকে নগরবাসীকে রক্ষার লক্ষ্যে ব্যাপক প্রচার ও মশার উপদ্রপ এবং মশা উৎপত্তির উৎসসমূহ র্ধ্বংস করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, মশা-মাছির জন্ম রোধকল্পে নগরীর ৪১টি ওয়ার্ডে মশা নিধন ও মশার উৎপত্তি রোধে চসিক ২মাস ব্যাপী ঔষধ ছিটানোর ক্রাস প্রোগ্রাম অব্যাহত রেখেছে। এ খাতে প্রায় ৪ কোটি টাকারও অধিক অর্থ ব্যয় হবে।

এ ছাড়াও মাইক প্রচার, প্রচারপত্র বিলি, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা সৃষ্টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং ১৩০ জন ডাক্তারের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর প্রসঙ্গে জনমনে সচেতনতা সৃষ্টি করার নির্দেশনা দেয়া হয়েছে।

সেমিনারে বিশেষজ্ঞগণ বলেন, বাংলাদেশে যেকোন বিষয়ে ইতিবাচক প্রচারের কারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ সম্পর্কে একটা বিরুপ ধারণার সৃষ্টি হয়। যার নমুনা হলো ডেঙ্গু ও চিকুগুনিয়া ভাইরাস। অথচ মার্কিন মুল্লুকে ২০১৫ সনে চিকুনগুনিয়া মহামারির আকার ধারণ করেছিল সেদেশে এ ধরণের নেতিবাচক প্রচারণা ছিল না।

সেমিনারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের নানা প্রসঙ্গ উপস্থাপন করে বিশেষজ্ঞগণ এ ভাইরাসের উপসর্গ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের করণীয় বিষয়গুলো এবং প্রতিরোধের দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, আপনার ঘর, বাড়ি এবং আশেপাশে যেকোন পাত্র বা জায়গায় জমে থাকা পানি ৩ দিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে, ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘঁসে পরিস্কার করতে হবে, ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাষ্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে,অপ্রয়োজনীয়-পরিত্যাক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, যেহেতু মশা শরীরের খোলা জায়গায় কামড় দেয়, তাই যতদূর সম্ভব শরীর পোশাকে আবৃত থাকে এমন পোশাক পরা উচিত, সম্ভভ হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট লাগান, যাতে ঘরে-বাড়িতে মশা প্রবেশ করতে না পারে, প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম-লোশন ব্যবহার করা যেতে পারে (মুখমন্ডল ব্যতীত), বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এ সময় অধিক সতর্ক থাকা প্রয়োজন আপনার বাড়ির আঙ্গিনা, স্কুল-কলেজ, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের আওতাভুক্ত এলাকায় এডিস মশা জন্ম দিতে পারে এমন সব স্থান পরিচ্ছন্ন রাখুন দলমত নির্বিশেষে সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সম্পর্কে ছাত্র-ছাত্রী ও জনসাধারণকে অবহিত করার জন্য এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কিত যেকোন প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে, চিকিৎসকের সাথে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান মেয়র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.