চন্দনাইশে শুদ্ধাচার কৌশল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার।

এ কর্মশালায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) দপ্তর, উপজেলা প্রকৌশল, প্রাণিসম্পদ, কৃষি, মৎস্য, সমবায়, যুব, ভিডিপি, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, সমাজসেবা, সমবায়, নির্বাচন, হিসাবরক্ষণ, সড়ক ও জনপথ বিভাগ, রিসোর্স সেন্টার, বন বিভাগ, চন্দনাইশ থানা, বিভিন্ন ইউনিয়নের সচিবসহ এ সকল দপ্তরের দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধাচার বিষয়ে অফিসিয়াল সকল কার্যক্রম, জনসচেতনতা, জনসেবা, কাজের অগ্রগতি, অনলাইনের মাধ্যমে সেবা প্রদান, সিটিজেন চার্টার মোতাবেক সেবা দেয়া, প্রতিটি কাজের ত্রৈমাসিক লক্ষ্য ও অর্জন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেছেন, সরকারি অর্থ যথাযথভাবে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো যেন যথাযথভাবে জনসাধারণের নিকট স্বচ্ছতার সাথে পৌছে দেয়া একটি যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.