কল্যাণট্রাস্টের বর্ধিত চাঁদা কর্তনের গেজেট প্রত্যাহারের দাবী

0

নিজস্ব প্রতিবেদক::বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের জন্য ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের গেজেট স্থগিত নয় প্রত্যাহারের দাবী জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক নাজেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ এ দাবী জানান।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দাবী আদায়ের চলমান আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের শিক্ষক স্বার্থ পরিপন্থী, অযৌক্তিক, অমানবিক এ সিদ্ধান্ত প্রত্যাহার করে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের জন্য ৬ শতাংশ চাঁদা কর্তনের বর্তমানে প্রচলিত ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার সচিব এম.এ ছফা চৌধুরী, বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সচিব মুহাম্মদ ওসমান গনি, বামাশিস চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক শামসুল কবির শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো: মুহিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার, সহ-সভাপতি আবদুচ সাত্তার মজুমদার, গোলাম রহমান, সাখাওয়াত হোসাইন তালুকদার, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মো: নাসির উদ্দিন, এম.এ. মোমিন হাজারী, মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো: নুরুল আবছার, সচিব মো: সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মো: মোস্তফা, সচিব বাবু কমল কান্তি ভৌমিক, দক্ষিণ জেলা সভাপতি আবদুল খালেক, সচিব মো: আবদুল হান্নান, মমতাজ রোকসানা আক্তার, মো: রফিক।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের গেজেট প্রত্যাহার করা না হলে চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষক সমাজ আন্দোলনের কঠোর কমসূচি দিতে বাধ্য হবে।

সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু স্কুল কলেজ জাতীয়করণ না করে এমপিওভুক্ত সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য এবং ৮ম পে-স্কেল অনুযায়ী সরকারি স্কুল কলেজ এর শিক্ষকদের অনুরূপ ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ীভাড়া, চিকিৎসাভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বৈশাখীভাতা প্রদান ও বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত নন-এম.পি. ও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন- মিসেস্ রোগন আরা বেগম, মো: মাহফুজুল ইসলাম, গোলাম মহি উদ্দিন, মো: আবদুল মাবুদ, মোহাম্মদ মুশফিকুর রহমান চৌধুরী, অমল কুমার চক্রবর্ত্তী, এস.এম. বেলাল উদ্দিন শেলী, বিশ্বজিৎ বসু, এস.এম. আক্কাস উদ্দীন, মুহাম্মদ মুজিবুর রহমান, খাইরুল বাশার, মুনিরুল আনোয়ার, মো: বদিউল আলম, খোরশেদ আলম, মো: শাহজাহান, রেজাউল করিম, বিজয়নানন্দ বড়–য়া, মো: ইসহাক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.