নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পন্ন
সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে শনিবার(৫ আগস্ট) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০১৭ইং স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল এর সভাপতিত্বে স্কুল পরিচালক জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় গীতা শিক্ষা কেন্দ্রীয় কমিটি সম্মানিত উপদেষ্টা শ্রী এডভোকেট তপন দাশ।
আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বি হাজী ছৈয়দ আহমদ, মো: ইব্রাহীম মিয়া, সাংবাদিক নুরুল হুদা নোমান, মো: কামরুল, আব্দুল নূর, সাহেদ মাহমুদ রুবেল, মো: আলমগীর, মো: দিদার, মো: একরাম, নিজাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান স্মরণ, আতিকুর রহমান তারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টিকাদান কর্মসূচীতে প্রায় ৪০০ জন শিশুকে টিকা খাওয়ানো হয়।
