নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দীঘির পাড় এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে মো. খলিল (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত খলিল একই এলাকার রফিক কমিশনারের বাড়ির আবদুল জলিলের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করা এক যুবককে রাতে চমেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
