ওয়াহিদুজ্জামান আজীবন আ.লীগের নেতা-কর্মীদের কাছে স্মরণীয় থাকবেন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ত্যাগী নেতাদের রাজনৈতিক কর্মকান্ড অনুসরণের জন্য কর্মীদের আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণাবলির কারণে এম ওয়াহিদুজ্জামান চৌধুরী আজীবন আ.লীগের নেতা-কর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। কর্মগুণে তিনি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর থেকে শিক্ষা নিয়ে বর্তমান যুগের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশের স্বার্থে রাজনীতি করার গুরুত্বারোপ করেন।

বৃহস্পিতবার(৮) আগস্ট সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রাক্তন আহ্বায়ক, চন্দনাইশ উপজেলা আ’লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. ওয়াহিদুজ্জামান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চন্দনাইশ চৌধুরী পাড়া ইয়ং সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

ওয়াহিদুজ্জামান আজীবন আ.লীগের নেতা-কর্মীদের কাছে স্মরণীয় থাকবেন
ওয়াহিদুজ্জামান আজীবন আ.লীগের নেতা-কর্মীদের কাছে স্মরণীয় থাকবেন

পৌর যুবলীগ নেতা নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর রহমান চৌধুরী, আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, জাকের হোসেন কমরু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা ছালেহী নুরুজ্জামান চৌধুরী তানভীর, সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা এম এস নাঈম, রহিম চৌধুরী, মাসুদ চৌধুরী, মাইদুল চৌধুরী, আরমান, আমিন প্রমুখ।

এদিকে বিকালে মরহুমের নিজ বাড়ীস্থ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদে এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, পৌরসভা যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, মো. শাহজাহান, হেলাল উদ্দিন চৌধুরী, জমির উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম শিপন, চৌধুরী আমির মো. সাইফুদ্দীন, আনছারুল হক, ইয়াছিন আরফাত চৌধুরী, মো. হাসান, মো. হোসেন, আরফাতুর রহমান রাশেদ, কৃষ্ণ চক্রবর্তী, আবদুল হাকিম, আজাদ হোসেন টিপু, মফিজুর রহমান মুন্না, মফিজুল আলম, লোকমান হাকিম, কাজী খোরশেদুল আলম, সাইফুদ্দীন খালেদ, আজিজ আহমেদ চৌধুরী এলিন, কামাল উদ্দিন হেলাল, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা যুবলীগ নেতা মাঈনুদ্দীন বাচা, নাছির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শহীদুর রহমান টিটু, দিদারুল আলম, ছাত্রলীগ নেতা রিয়াদুর রহমান, মিনহাজ উদ্দিন শাওন, জাসু, রিকু, শাহজাহান প্রমুখ।

অপরদিকে একই দিন দুপুরে চন্দনাইশ পৌরসভার উদ্যোগে এম. ওয়াহিদুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহবুবুল আলম খোকার সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান।

পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমদ জুনু, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, শ্রমিকলীগ নেতা মাহমুদুল হক বাবুল, কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, খোরশেদুল আলম সবুজ, নাছির উদ্দিন, মহিলা কাউন্সিলর হাসনারা বেগম, আ’লীগ নেতা বেলাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ছালেহী নুরুজ্জামান চৌধুরী তানভীর, উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা কে এম আবছার উদ্দিন, যুবলীগ নেতা লোকমান চৌধুরী, এম এস নাঈম, শ্রমিকলীগ নেতা আকতার, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী রিপন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.