চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়েছে ১০টি দোকান

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::চট্টগ্রাম জেলা ও নগরীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোরে জেলার হাটহাজারী ও নগরীর ইপিজেড থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে হাটহাজারীর বড় দীঘি পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৭টি গাড়ি প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুইটি হোটেলসহ ৯টি দোকান।

আগুনে শাহজালাল হোটেল অ্যান্ড সুইটস, বার আউলিয়া হোটেল, আবদার ইলেক্ট্রনিক্স, মা টেলিকম, জে.এস মেডিকো, ব্যাটারি চার্জের দোকান, নিউ খাজা মোটরস, রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, কালাম মোটরস নামে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

অন্যদিকে সকাল ৭টার দিকে নগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইটস্থ নৌবাহিনীর মার্কেটে মুম্বাই সুইটস অ্যান্ড বেকার্স নামের একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহীনির নিজস্ব ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্টোলরুম অপারেটর সারওয়ার জাহান জানান, দুটি অগ্নিকাণ্ডই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। হাটহাজারীর অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.