রাঙামাটিতে ত্রিপিটক গ্রন্থের মোড়ক উন্মোচন বিষয়ক সংবাদ সম্মেলন

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::বৌদ্ধ ধর্ম অনুসারীদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটককে সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ভাষায় অনুবাদ করেছেন ‘বাংলায় সমগ্র ত্রিপিটক প্রকাশনা কমিটি’। এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে বাংলায় সমগ্র ত্রিপিটক প্রকাশনা কমিটি, ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে রাজবন বিহারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পবিত্র ত্রিপিটক গ্রন্থ বাংলায় প্রকাশনা কমিটির আহ্বায়ক শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির সাংবাদিকদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করে শুনান। এসময় রাজবন বিহারের উপাসক-উপাসিকা কমিটির সহ সভাপতি গৌতম দেওয়ান, ত্রিপিটক পাবলিশিং সোসাইটির সভাপতি মধু মঙ্গল চাকমা, সাধারণ সম্পাদক অরুন বিকাশ তালুকদার সহ বৌদ্ধ ভিক্ষু, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির বলেন, ২০১২ সাল থেকে পালি ভাষায় রচিত পবিত্র ত্রিপিটককে বাংলাভাষীদের জন্য বাংলা ভাষায় রচনার জন্য কাজ শুরু হয়। যা পরবর্তিতে ২০১৬ সালের ডিসেম্বরে এসে শেষ হয়। এই গ্রন্থ রচনায় অনেকেই সহযোগিতা করেছে তবে ২৭ জনের একান্ত প্রচেষ্টায় ৫৯ খন্ড পবিত্র ত্রিপিটককে ২৫ খন্ডে বিভাজিত করে বাংলা ভাষায় রচনা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ গ্রন্থ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বাংলায় রচনা করেছেন। তবে আমরা যাদের রচিত গ্রন্থ গ্রহন যোগ্য তাদেরটা সংযুক্ত করেছি। এছাড়া বাংলা ২৫ খন্ডের মধ্যে ২৩টি খন্ড নিজেরাই পালি থেকে বাংলায় রচনা করেছি। বাংলা ভাষায় রচিত ত্রিপিটক গ্রন্থ এক সেট (২৫টি খন্ড) বিশ হাজার টাকা শুভেচ্ছা ফি তে পাওয়া যাবে বলেও জানান তিনি।

গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, শুক্রবার পবিত্র ত্রিপিটক গ্রন্থ বাংলায় অনুবাদ হওয়া গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকালে বিহারে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচী পালনের মধ্য দিয়ে শুরু হবে বাংলায় রচিত পবিত্র ত্রিপিটক মোড়ক উন্মোচন অনুষ্ঠান, পরে বিকালে আলোচনা সভা সহ নানান আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হবে। এতে বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও চাকমা রাণী ইয়ান ইয়ান রায় সহ ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলি উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.