চুয়েটে ‘গ্রিন ফর পিস’ এর ওয়েবসাইট উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর পরিবেশ সচেতনতামূলক সংগঠন ’গ্রিন ফর পিস’ এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে উক্ত ওয়েবসাইটের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ওয়েবসাইটটি হলো-www.greenforpeacecuet.com ওয়েবসাইটে চুয়েটের সকল ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপের ডাটাবেজ সংযুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, গিন ফর পিস -এর মডারেটর ও সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ -এর চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চুয়েট গ্রিন ফর পিস -এর প্রেসিডেন্ট এস.এম মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জি.এস কিবরিয়া প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.