রেল পুলিশের অভিযানে ১৩ দিনে আটক ৪১৬

0

নিজস্ব প্রতিবেদক::ট্রেনে কাটাপড়া ও যেকোনো দুর্ঘটনা এড়াতে বিশেষ অভিযান চালিয় গত ১৩ দিনে ৪১৬ জনকে আটক করেছে চট্টগ্রাম রেল পুলিশ। রেল লাইনের উপর অযথা হাটাহাটি, মোবাইল ফোনে কথা বলা এবং রেললাইনের ওপর বসে আড্ডা দেয়ার কারণে এ অভিযান চলছে বলে জানিয়েছে রেলওয়ে থানা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বলা হয়, গত ৮ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১৬ জনকে আইন অমান্য করার অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে টিকিটবিহীন ট্রেনের ছাদে ভ্রমণের জন্য আটক ৬৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। স্টেশন এলাকায় বিনা টিকিটে প্রবেশ করার কারণে ২৮৫ জনকে আটক করে টিটির মাধ্যমে রেলওয়ে আইনে জরিমানা (ইএফটি) করা হয়।

এছাড়াও রেললাইনে চলাচল, বসা ও খেলাধুলা করার কারণে আটক ৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানের আগে গত ৬ মাস ধরে জনসচেতনতামূলক আলোচনা সভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা রকম কর্মসূচি পালন করা হয়েছে। প্রচার ও অভিযানের ফলে ট্রেনের কাটাপড়াসহ দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে অনেকটা কমে এসেছে বলেও বিবৃতিতে বলা হয়।

তথ্য মতে গত এক বছরে চট্টগ্রাম জিআরপি থানার অধিনে শতাধিক জনের মত লোক ট্রেনে কাটা পড়ে বা ধাক্কা খেয়ে মারা গেছেন। আর পঙ্গু হয়েছেন ২ শতাধিকেরও বেশি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। গত জুলাই মাসে কর্মসূচি শেষ হয়। পরে গত ৮ আগস্ট থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রেলওয়ে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.