মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিভাসুর র‌্যালি

0

সিটিনিউজবিডি : ‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান – সবাই মিলে সবখানে করি সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনের রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জাকির হোসেন রোড প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্ত্বরে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা প্রতিপাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

র‌্যালিতে অংশ নেন পিআরটিসি পরিচালক অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রক্টর অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. রায়হান ফারুক, এপ্লাইড ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের প্রধান কাজী নাজিরা শারমিন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সিভাসু’র ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের এপ্লাইড ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.