খেলাধুলা : নেইমার বনাম বার্সেলোনা যুদ্ধ তো দারুণ জমে উঠেছে। বার্সেলোনায় যেন নিজের কোনো সতীর্থ যোগ দিতে না পারে সে ব্যাপারে তৎপরতা বাড়িয়েছেন নেইমার। যে কারণে, বার্সার সম্ভাব্য নতুন স্ট্রাইকার ফিলিপ কুটিনহোকেও বাধা দিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।
আজ মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা বোমা ফাটিয়েছে। তারা জানিয়েছে নেইমার নাকি স্বদেশি কুতিনহোকে বার্সায় যোগ দিতে নিষেধ করেছেন। লিভারপুল যখন তাকে বিক্রি না করার সিদ্ধান্ত নেয়, তখন নেইমার নাকি কুতিনহোকে বলেছেন ক্লাবের এই সিদ্ধান্ত নিয়ে যাতে মন খারাপ না করে! নেইমারের এমন আচরণের পেছনের কারণ হিসেবে পত্রিকাটি জানিয়েছে পিএসজিতে যোগ দেওয়ার পর বার্সা কর্তৃক নানাভাবে নেইমারকে হেনস্তা করা।
লিভারপুল থেকে ফিলিপ কুটিনহোকে পেতে বার্সা প্রয়োজনে ১৫০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে যখন নেইমার পিএসজিতে যোগ দিলেন, তখন বার্সা তার স্থান পূরণ করার জন্য আরেকজন ভালোমানের স্ট্রাইকারের খোঁজে ছিল। সে হিসেবেই আরেক ব্রাজিলিয়ান, লিভারপুলে খেলা ফিলিপ কুটিনহোকে কেনার প্রস্তাব দেয় কাতালান ক্লাবটি।
এরই ফাঁকে জাতীয় দলের সতীর্থ ফিলিপ কুটিনহোকে নেইমার বলে দিয়েছেন, সে যেন বার্সায় না যায়। যে কোনো প্রলোভনে পড়েও যেন বার্সার সঙ্গে চুক্তি না করে। ব্রাজিলিয়ান পত্রিকা এস্তাদাও রিপোর্ট প্রকাশ করেছে, নেইমার তার সতীর্থকে বলেছেন- লিভারপুল কাতালান ক্লাবটি থেকে তাকে দুরে রাখার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুশি। কারণ, তিনি (নেইমার) নিজেই বার্সা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
