অবস্থার উন্নতি আব্দুল জব্বারের

0

বিনোদন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ। কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অনেকটা অবনতি হলেও এখন একটু উন্নতি হয়েছে। এদিকে সোমবার তাকে দেখতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, প্রস্টেট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় ৩ মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। ১ আগস্ট থেকে তাকে বিএসএমএমইউয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক বলেন, অবস্থার আরো উন্নতি হতে কত সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তাকে যে চিকিৎসা বা ওষুধ দেওয়া হচ্ছে, তা সেভাবে গ্রহণ করছে না, ওষুধ খুব ধীরে কাজ করছে।

হাসপাতালে অবস্থানরত পরিবারের সবাই দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.