বিনোদন, সিটিনিউজ :: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিনেতা মোশাররফ করিম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি।
মঙ্গলবার(২৯ আগস্ট) রাতে পুবাইলের একটি নাটকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম।
অসুস্থ হবার আগে তিনি ঈদুল আযহা উপলক্ষে নির্মিত ‘জমজ ৮’ নাটকের শুটিং করছিলেন।
নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অরণ্য পাশা জানান, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। সেদিন রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে এসে উপস্থিত হন।
এরপর রাত ১ টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন।
তিনি আরো জানান, মোশাররফ ভাইয়ের শারীরিক অবস্থা দেখে শুটিং ইউটিনিটের সবাই ঘাবড়ে যায়।
দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ২ টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে। এখন তিনি আশঙ্কা মুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
বাংলাদেশে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কৌতুক অভিনয়ের জন্য তিনি অপ্রতিদ্বন্দ্বী। মঞ্চ নাটক থেকে টিভি পর্দা এবং পরবর্তীতে চলচ্চিত্রে পদার্পন করলেও মোশাররফ করিম মূলত টিভি অভিনেতা। এক পর্বের নাটক এবং ধারাবাহিক – উভয় ক্ষেত্রেই তিনি শীর্ষ অভিনেতাদের অন্যতম।
